সারাদেশ

বিদ্যুতের আগুনে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে আগুন লেগে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল উপ-শহরের ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাছুম (৪০), তার স্ত্রী সীমা (৩২) এবং দুই ছেলে রাসেল (১৭) ও রহমতউল্লাহ (১০)।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বিদ্যুৎ বিভাগের ডেসকো ও পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইন থেকে স্পার্ক করে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে ছুপড়ি ঘরে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুশরাত জাহান জানান, ডেসকোর হাই ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়লে সেখান থেকে তারগুলো ঘরের চালে পড়ে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা