সারাদেশ

‘মেগা প্রকল্পের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন হবে’

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, দেশের ১০টি বড় মেগা প্রকল্পের একটি হচ্ছে পায়রা বন্দর। এই বন্দর ঘুরে দেখেছি এখানে একটি বিশাল কর্মযজ্ঞ চলছে। পায়রা বন্দরের কাজ শেষ হলে এই এলাকায় ব্যবসা বাণিজ্যসহ অর্থনৈতিক খাতে আমূল পরিবর্তন আসবে। দেশের মেগা প্রকল্পের কাজগুলো সম্পন্ন হলে দেশ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর দুইটায় পায়রা বন্দরে স্ব-পরিবারে পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে অধিগ্রহণকৃত জমির তিনগুন মূল্য দেয়া হচ্ছে। মানুষ এখন স্বেচ্ছায় তাদের জমি দিয়ে দিচ্ছে। কিন্তু তারপরও আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে। কিছু কর্মকর্তা যারা অভ্যাসগত কারণে ধীরে কাজ করে। এসব সমস্যা কাটিয়ে উঠতে পায়রা বন্দর কৃর্তপক্ষের কাজ করতে কিছুটা হিমশিম খেতে হয়। তবে ভূমির আইনগুলো সহজ করার জন্য কাজ করছে সরকার।

পায়রা বন্দর পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ইয়ামিন চৌধুরী, পায়রা বন্দরের চেয়ারম্যান হুমায়ুন কল্লোল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ বন্দরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে মন্ত্রী পর্যটন কেন্দ্র কুয়াকাটার উদ্দ্যেশে যাত্রা করেন। সেখানে রাত্রি যাপন শেষে আগামীকাল বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা