সারাদেশ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধনে উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : সাংবাদিকরা দেশ ও জাতির কথা বলতে গিয়ে অব্যাহতভাবে প্রতিনিয়ত নানান নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার কারণে দেশে সাংবাদিক নির্যাতন দিন দিন বেড়েই চলছে। এর পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হচ্ছে। এতে করে গণমাধ্যমের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বর্তমান দেশের আলোচিত নির্যাতিত সাংবাদিক খায়রুল আলম রফিক ও সাংবাদিক ফরিদুল মোস্তফাসহ দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের নির্মম নির্যাতনের প্রতিবাদে রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মাহিগঞ্জ প্রেসক্লাব, তাজহাট প্রেসক্লাব, দৈনিক আমাদের কন্ঠ, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের বার্তা’র নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টিভির রংপুর অফিস ইনচার্জ ও রংপুর প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক রফিক সরকার, একাত্তর টিভির রংপুর অফিস প্রধান ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়োজিদ আহম্মেদ, দৈনিক আমাদের কন্ঠের রংপুর অফিস প্রধান ও দৈনিক প্রথম খবরের নির্বাহী সম্পাদক তাজিদুল ইসলাম লাল, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর সিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক রনজিত দাস, বাংলাদেশ তৃণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দৈনিক সাইফ পত্রিকার স্টাফ রিপোর্টার কবি ও সাংবাদিক হায়াত মাহমুদ মানিক, সাবেক ছাত্র নেতা পলাশ কান্তি নাগ, পীরগঞ্জের আলোর সংবাদের প্রকাশক ও সম্পাদক আ. করিম সরকার, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও কালের কন্ঠের রংপুরের আলোকচিত্রী আদর রহমান, বদরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আপন, ছান্দসিক এর সাধারণ সম্পাদক ও সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মমিন উদ্দিন পাটোয়ারী, তৃণমুল সাংবাদিক সোসাটির সাধারণ সম্পাদক এসএম ফজলুল করিম লিটন, সন্ধ্যাবানী পত্রিকার রংপুর ব্যুরো প্রধান এজাজ আহম্মেদ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন রংপুর মেট্রোপলিটন তাজহাট প্রেসক্লাবের আহবায়ক এসএম জাকির হোসাইন। এসময় রংপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা দাবি করেন, প্রধানমন্ত্রী ও আইজিপি সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। করোনাকালীন দুর্যোগ মুহুর্তে সাংবাদিকরা নিবেদিতভাবে কাজ করেছেন। তারা ঠিকমত বেতন পান না। তারপরে তারা দেশের হয়ে সরকারের উন্নয়ন ও প্রগতির পক্ষে কাজ করে যাচ্ছেন। কোন দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেই তাদের উপর নেমে অমানষিক নির্যাতন। তারা নিবেদিতভাবে মাঠে-ঘাটে কাজ করছে, আবার নির্যাতনের শিকারও হচ্ছে, এটা মেনে নেয়া যায় না।

বক্তারা আরও বলেন, আমাদের দুর্বল ভাববেন না। সাংবাদিক সমাজ জেগে উঠলে নির্যাতনকারী, হামলাকারীরা টিকে থাকতে পারবেন না। সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে।

বক্তারা বলেন, বর্তমানে আলোচিত এই দুইজন নির্যাতিত সাংবাদিকের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেছেন ওই দুই পুলিশ কর্মকতাসহ কয়েকজন। মানববন্ধন থেকে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার, তাদের উন্নত চিকিৎসা, ক্ষতিপূরণসহ জান-মালের নিরাপত্তার দাবিও জানানো হয়।

সান নিউজ/এইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা