সারাদেশ

জলাবদ্ধতা নিরসনে কোদালী ছড়া পুনঃখনন শুরু 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার কৃষি-মৎস্য সম্পদের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কোদালী ছড়া খাল খননের কাজ শুরু হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে দেশের ৬৪ জেলার নদী, খাল, জলাশয় পুঃখনন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে কোদালী ছড়া খনন কাজের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে খনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, জেলা কৃষি কর্মকর্তা লুৎফুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েবসহ জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এক কোটি চার লাখ টাকা ব্যয়ে কোদালী ছড়া খালের সাড়ে চার কিলোমিটার পুনঃখনন করা হবে। সেই সাথে দখল মুক্ত হবে কোদালী ছড়া। ছড়ার পানি প্রবাহ বৃদ্ধি পাবে। উপকৃত হবেন এলাকাবাসী। আগামী এপ্রিল মাসের মধ্যে খালটির খনন কাজ শেষ করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের খাল ছড়া দখল মুক্ত করে পুনঃখনন কাজের বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে কোদালীছড়া খাল খনন করা হচ্ছে।

প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেন, এই কোদালীছড়া খননের ফলে তিন ইউনিয়নে প্রায় ৫ হেক্টর জমিতে ধান উৎপাদন বাড়বে। মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। আর জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবে এলাকাবাসী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণে সামগ্রিক উন্নয়নে কাজ চলছে। স্বচ্ছতা ও দরপত্র মোতাবেক শতভাগ কাজ করতে ঠিকাদারকে আহবান জানান। সেই সাথে খালটি দখলমুক্ত করতে সঠিকভাবে সম্পন্ন করতে এলাকাবাসীকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ভিএআর বিতর্কে বিশ্বকাপ শেষ সেনেগালের

আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে বিতর্কিত রেফারিংয়ের কারণে যে ক্ষোভের জন্ম হয...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা