সারাদেশ

গাজীপুরে একই ঘরে স্বামী-স্ত্রী ও মেয়ের মরদেহ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে একই ঘর থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সিটি করপোরেশনের কাশিমপুর থানার পানিশাইল এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, সোমবার ৩০ মার্চ) রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে।

উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পানিশাইল এলাকার মোশারফ হোসেন (২৮), তার স্ত্রী হোসনে আরা (২২) এবং মেয়ে মোহিনী (২ মাস)। মোশারফের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ফকিরতরি এলাকায়। তিনি পরিবার নিয়ে পানিশাইল এলাকার ওই বাসায় ভাড়ায় থাকতেন। সেখান থেকেই মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

বাড়ির রক্ষণাবেক্ষণকারী কবির হোসেন জানান, পানিশাইল এলাকার এই বাড়িটির মালিক সাদেক আলীর নামের এক ব্যক্তি। বাড়িটির একটি বাসা ভাড়া করা পরিবার নিয়ে থাকতেন মোশারফ হোসেন।

আজ (৩১ মার্চ) সকালে তাদের ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় বাসার অন্য লোকজন তাদের ডাকাডাকি করেন। কিন্তু ওই ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় সবার সন্দেহ হয়। তাছাড়া ঘরের ভেতর থেকে বিষের তীব্র গন্ধ বের হচ্ছিল।

এমন অবস্থায় স্থানীয়রা ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে কাশিমপুর থানা থেকে একদল পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো মোশারফ হোসেনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিচে বিছানায় পড়ে ছিল তাঁর স্ত্রী হোসনে আরা ও মেয়ে মোহিনীর মরদেহ।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা