সারাদেশ

করোনায় মৃতদের দাফন করবে গাউসিয়া কমিটি

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে মৃতদের সতকার বা দাফনকার্য নিয়ে বিশ্বব্যাপী এক ধরনের জটিলতার সৃষ্টি হয়। বাংলাদেশে ধর্ম অনুসারে দাফনকার্য সম্পন্ন করা হলেও গোসল, কাফন ও জানাজা নিয়ে নানা গুঞ্জন ওঠে। এরইমধ্যে দু’এক জনের স্বাভাবিক মৃত্যু হলেও দেখা যায় করোনা আতঙ্কে ভয়ে কেউই দাফনের সময় এগিয়ে আসছেন না।

এ অবস্থায় এগিয়ে এসেছে গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদ। তারা করোনায় মৃতদের দাফনকার্য সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃতদের দাফনের জন্য প্রয়োজনীয় সব সহযোগিতার পদক্ষেপ নিয়েছে এ সংগঠনটি।

৩০ মার্চ সোমবার দুপুরে সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে একটি টিম ২৯ ও ৩০ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি এবং পরামর্শের জন্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় গাউসিয়া কমিটির দায়িত্বশীলরা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ ফজলে রাব্বির কাছ থেকেও করোনায় মৃতের দাফন-কাফন বিষয়ক সতর্কতামূলক দিক নির্দেশিকার কপি গ্রহণ করেন। এছাড়া প্রাসঙ্গিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও পেয়েছেন তারা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। মৃত্যু হয়েছে পাঁচজনের।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা