সারাদেশ

করোনায় ‘খাদ্য ফান্ড’ গঠন, ভাড়া মওকুফের আহবান

সিলেট প্রতিনিধি:

বর্তমান করোনাভাইরাসের দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সিলেট সিটি করপোরেশন গঠিত ‘খাদ্য ফান্ডে’ সহযোগিতার জন্য বিত্তবানদের আহবান জানান মেয়র।

এছাড়া একমাসের ভাড়া মওকুফ করার জন্য বাড়ি মালিকদের প্রতিও অনুরোধ করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

২৯ মার্চ রবিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান করেন।

মেয়র আরিফ বলেন, এই মুহুর্তে সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি বস্তিবাসী ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাসের ভাড়া মওকুফ করি তাহলে এই দুর্দিনে কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন।

এক্ষেত্রে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে মালিকদের জন্য সংশ্লিষ্ট মাসের পানির বিল মওকুফেরও ঘোষণা দেন মেয়র আরিফুল হক চৌধুরী।

ভাড়া মওকুফের পাশাপাশি দারিদ্রপীড়িত শ্রমজীবী নিম্নআয়ের মানুষের জন্যে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করার জন্য সিলেটের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সিলেট সিটি করপোরেশনের একার পক্ষে সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়, এই বিবেচনায় প্রতিটি ওয়ার্ডের বিত্তশালীরা যদি নিজেদের পাড়া মহল্লায় নিজেদের সামর্থ মোতাবেক গরীব প্রতিবেশীদের সহযোগিতা করেন তাহলে সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

আরিফ জানান, সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রমজীবী অসহায় মানুষের জন্য খাদ্য ফান্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই ফান্ডে নিজের এক মাসের সম্মানীভাতা প্রদানের সিদ্ধান্তের কথা জানিয়ে মেয়র উল্লেখ করেন, শুধু তিনি একা নন, সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন কাউন্সিলরও তাদের সম্মানীর একটি অংশ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

মেয়র বলেন, সিলেট নগরীর বিত্তবান এবং বিভিন্ন বাণিজ্যিক ও সামাজিক প্রতিষ্ঠান সিলেট সিটি করপোরেশন গঠিত ‘খাদ্য ফান্ডে’ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহবান জানাচ্ছি।

কিছুদিন পর পবিত্র মাহে রমজান আসন্ন উল্লেখ করে মেয়র ধর্মপরায়ণ মুসল্লীদেরকে তাদের যাকাতের একটি অংশ দিয়েও গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা