সারাদেশ

করোনা রোগী তল্লাশির নামে ঘরে ঢুকে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে করোনাভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে ৫ বখাটে। এ ঘটনায় করা মামলায় এক ধর্ষককে গ্রেফতার করছে সদর থানা পুলিশ।

২৯মার্চ রবিবার রাত ৩টার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর জালিয়াপাড়াগ্রামে এই ঘটনাটি ঘটে।

ওই দিন দুপুরে কিশোরীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ধর্ষণের শিকার ওই কিশোরীর (১৪) ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা জানান, ওইদিন প্রথমে পুলিশ পরিচয়ে ৫ যুবক করোনাভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে বাড়িতে প্রবেশ করে। সবাইকে মারধর করে তার মেয়েকে তুলে নিয়ে যায় একই গ্রামের মিজান, পুষনসহ পাঁচজন যুবক। পরে ঝিনাই নদীর পাড়ে এক জঙ্গলে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে রবিবার সকালে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা।

জামালপুর সদর থানার ওসি সালেমুজ্জামান বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে পুষন ও মিজানসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এদের মধ্যে মিজান (২০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা