সারাদেশ

শিমুলিয়া-বাংলাবাজার রুটেও সকল নৌযান বন্ধ

নিজস্ব প্রতিবেদক : পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়েছে ৭টি ফেরি। এসব ফেরি নদীতে নোঙর করে রাখা হয়েছে।

সোমবার (১৮জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নদীতে ঘন কুয়াশা সৃষ্টি হলে এ নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে নদী পারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সকালে জানান, মধ্যরাতে নদীতে কুয়াশা পড়ায় ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

এ নৌরুটে মোট ১৭টি ফেরি মধ্যে ৭ ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

অপরদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও সোমবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা