সারাদেশ

রংপুরে নকল কয়েল কারখানায় অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের হারাগাছে অনুমোদনবিহীন ও নকল কয়েল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট । এসময় দুইটি কারখানার মালিককে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র‌্যাব-১৩ ও বিএসটিআই এর সহযোগিতায় রংপুরের হারাগাছ পৌর এলাকায় অবস্থিত নিশাত কয়েল ফ্যাক্টরি ও কাজল কয়েল ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালিত হয়।

নিশাত কয়েল ফ্যাক্টরি কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা ও কাজল কয়েল ফ্যাক্টরি কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নকল কয়েল কারখানার সন্ধান পাওয়া যায়। এই সূত্র ধরে নকল কয়েল তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এসব কয়েল মানবদেহের জন্য ক্ষতিকর।পাশাপাশি এই কারখানা ও কয়েলের কোন ধরনের নিবন্ধন ও অনুমোদন ছিল না। অভিযান অব্যাহত থাকবে।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে...

ভোলায় ২১৮ বস্তা সার জব্দ, সরকারি দরে কৃষকদের কাছে বিক্রি

ভোলায় অবৈধভাবে পাচারের অভিযোগে জব্দ করা ২১৮ বস্তা...

এবার জয়পুরহাটের নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’

দেশের নানা প্রান্তে ছুটে চলার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান &lsquo...

দেশের ইতিহাসের অংশ শিবচরের হাজী শরীয়তুল্লাহ্

বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ফরায়েজি...

সেঞ্চুরিয়নে কি চার পেসার নিয়ে চমক দেবে বাংলাদেশ

এক নজরে সেঞ্চুরিয়ন টেস্ট ও একাদশ ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা