সারাদেশ

খুলনায় ৫ রাউন্ড কার্তুজসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা মহানগরের জিরো পয়েন্ট এলাকায় থেকে ৫ রাউন্ড কার্তুজ সহ শ্রী ত্রিনাথ চন্দ্র দাস ওরফে বিপ্লব (৪০) কে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব ৬।

রোববার (১৭ জানুয়ারী) দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। শ্রী ত্রিনাথ চন্দ্র দাস ওরফে বিপ্লব খুলনার খালিশপুর থানার ১নং নেভি গেইট এলাকার মৃত হরেন্দ্রনাথ দাস এর ছেলে।

র‌্যাব-৬ জানায়, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে খুলনা মহানগরের জিরো পয়েন্ট এলাকায় কবির ভ্যারাইটি ষ্টোর নামক চায়ের দোকানের সামনে অবৈধ অস্ত্র/মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এরূপ তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে শ্রী ত্রিনাথ চন্দ্র দাস ওরফে বিপ্লব কে গ্রেফতার করে।

এসময় আসামীর দেহ তল্লাশি করে পায়ের মোজার মধ্যে হতে ৫ (পাঁচ) রাউন্ড তাঁজা কার্তুজ, ২টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ড এবং নগদ ৫ হাজার টাকাসহ গ্রেফতার করে।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার হারিনটানা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মো....

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা