সারাদেশ

সুচিত্রা সেনের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : বিনম্র ও শ্রদ্ধায় বাংলা চলচ্চিত্র কিংবদন্তী অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) সকালে শহরের গোপালপুর মহল্লায় হিমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে তার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় হাই সহকারী কমিশনার রাজশাহী মি. সঞ্জীব কুমার ভাটিসহ অন্যান্যরা।

পরে পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু’র সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীস্থ ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার মি.সনজিব কুমার ভাটি।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, বনমালী ইনস্টিটিউটের সাধারন সম্পাদক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারন সম্পাদক ড. নরেশ মধু, বিশিষ্ট চিকিৎসক রামদুলাল ভৌমিক প্রমূখ।

বক্তারা বলেন, সুচিত্রা সেনের মতো শৈল্পিক মুগ্ধকর অভিনয় যুগ যুগ ধরে বেঁচে থাকবে পৃথিবীর অসংখ্য মানুষের মাঝে। বাংলা চলচ্চিত্রের সুস্থ ধারার অভিনয় জগতে এক বিস্ময়কর নাম হলো সুচিত্রা সেন। আজকে তার স্মৃতিকে ধরে রাখতে হবে। আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে অমর এই শিল্পীর কথা।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা