সারাদেশ

খুবিতে তিন দিনব্যাপী অনলাইন কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ও ইনস্টিটিউট ফর দ্য ডেভেলপমেন্ট অব অনলাইন লার্নিং (আইডিওএল) এর পরিচালনায় ‘আর ইওর অনলাইন এনগেজড’ শিরোনামে অনলাইন ওয়ার্কশপ শুরু হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসরখ ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অনলাইনে ঢাকা থেকে কর্মশালাটি পরিচালনা করেন ইনস্টিটিউট ফর দ্য ডেভেলপমেন্ট অব অনলাইন লার্নিং এর চেয়ারম্যান প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিসিপ্লিনের একজন প্রতিনিধি এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের একজন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

এছাড়াও কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ, আকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

উল্লেখ্য, কর্মশালাটি প্রতিদিন বিকাল ৪.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত চলবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা