সারাদেশ

কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আহত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় উপজেলা যুবলীগ সম্পাদক মইনুল ইসলাম সবুজ মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত অবস্থায় প্রথমে তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকাল আনুমানিক ১০টায় শহরের মাগুরাস্থ বাসা থেকে উছলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান আমিনুল ট্রেডার্সে যাওয়ার পথে হামলার শিকার হন যুবলীগ সম্পাদক মইনুল ইসলাম সবুজ। উছলাপাড়াস্থ দোকানে পৌছার আগে দলীয় প্রতিপক্ষ দু’টি মোটরসাইকেল যোগে তার রিক্সার গতিরোধ করে।

এসময় সন্ত্রাসীরা দা দিয়ে এলাপাতাড়ী কুপাতে থাকে। এসময় সবুজের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন সবুজকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুল হক জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, দলীয় কোন্দলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুবলীগ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কামরুল বখসের নেতৃত্বে এই হামলা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারেরও জোর চেষ্টা চলছে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা