সারাদেশ

বার্ড ফ্লু সংক্রমণে চুয়াডাঙ্গা সীমান্তে সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : ভারতের কয়েকটি রাজ্যে অ্যাভিয়ন ইনফ্লুয়েঞ্জ বা বার্ড ফ্লু ছড়িয়ে পরার খবরে বাংলাদেশে সর্তকতা জারি করেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে প্রতিটি জেলাতে পত্র দিয়ে প্রাণী সম্পদ বিভাগকে সর্তক থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে ভারত থেকে মুরগি, মুরগির বাচ্চা ও ডিম, হাঁস এবং পাখি জাতীয় প্রাণীর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা।

চিঠিতে বলা হয়েছে বাংলাদেশে রোগটির সংক্রমণ ও বিস্তার রোধে সীমান্তপথে বৈধ-অবৈধভাবে মুরগির বাচ্চা, প্যারেন্টস্টক, হাঁস-মুরগি, পাখি ও ডিমের অনুপ্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশকে কোস্টগার্ড-কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এছাড়াও সমুদ্র, নৌ এবং স্থলবন্দর দিয়ে মুরগির বাচ্চা, প্যারেন্টস্টক, হাঁস-মুরগি, পাখি ও ডিমের অনুপ্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা জানান, বিষয়টি অবহিত হওয়ার পর আমাদের বিভাগের পক্ষ থেকে জেলাব্যাপি সর্তকতা জারি করা হয়েছে। ইতিমধ্যে চুয়াডাঙ্গার ভারত সীমান্তপথগুলোতে সর্তক থাকতে স্থানীয় বিজিবিকেও চিঠি দেওয়া হয়েছে। এর বাইরে প্রাণী সম্পদ বিভাগের চারটি উপজেলার কর্মকর্তা কর্মচারীরাও বিষয়টি নিয়ে সবর্দা নজরদারি করবেন। আরও জানান, জেলার প্রতিটি খামার মালিকদের এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা