সারাদেশ

দোকানের ভিজিটিং কার্ড থেকে ভিকটিম শনাক্ত, হত্যারহস্য উদঘাটন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : মোবাইল ফোনের দোকানের ভিজিটিং কার্ড থেকে ভিকটিম শনাক্ত করে হত্যারহস্য উদঘাটন করেছে পুলিশ। এরই সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভিকটিম শম্পার স্বামী আনছের আলীকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টা দিকে নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। প্রেসব্রিফিংয়ে লিটন কুমার সাহা আরও জানান, ১৩ জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে লালপুর উপজেলার বাটিকামারী এলাকায় রেললাইনের পাশ থেকে লালপুর থানা পুলিশ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে।বাদী না থাকায় লালপুর থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

বড়াইগ্রাম সার্কেল, লালপুর থানা পুলিশের ৩টি টিম গঠন করে মামলার ঘটনার রহস্য উদঘাটনের জন্য মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া, পাবনায় ব্যাপক অভিযান শুরু করে। শেষে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ও তদন্তের ধারাবাহিকতায় ভিক্টিমের পরিচয় উদঘাটন করে।এতে ভিকটিম রাজবাড়ী জেলার পাংশা থানার নারায়ণপুর গ্রামের আঃ রহমানের মেয়ে শম্পা খাতুন (২৫)।

পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে একটানা ০৪ দিন নিরলসভাবে অভিযান পরিচালনা করে আসামী শনাক্ত করে।
শনিবার (১৬ তারিখ) নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চাঁচকৈড় বাজার হতে পাবনা জেলার চকবারেরা গ্রামের মৃত ভানু শেখের ছেলে আসামী আনছের শেখ (৪৫) কে শম্পা খাতুন এর ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী আনছের এর সঙ্গে ভিকটিম শম্পা খাতুন এর প্রায় ০২ বছর পূর্বে বিয়ে হয়।

গত ১৩ জানুয়ারি ভোর রাত ৩ টার দিকে স্বামী-স্ত্রী ঝগড়া করে এবং স্ত্রী শম্পা রাগ করে লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার ভাড়া বাসা হতে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যায়। স্ত্রীর রাগ ভাঙ্গানোর জন্য স্বামী আনছের শেখ তার পিছন পিছন যেতে থাকে।

গত রাত্রী অনুমান চারটার দিকে শম্পা ও তার স্বামী লালপুর থানাধীন সাদিপুর গ্রামের জনৈক রনজিত আলীর জমির পাশে রেল লাইনের পাশে বসে কথাবার্তা বলতে থাকে। তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে আসামী আনছের শেখ উত্তেজিত হয়ে শম্পাকে তার ব্যবহৃত ওড়না দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে শম্পার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা