সারাদেশ

বান্দরবানের লামা পৌর নির্বাচনে আ’লীগের প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীকে ৯ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে মোহাম্মদ শাহীন পেয়েছেন ১ হাজার ৬২ ভোট। জাতীয় পার্টি প্রার্থী লাঙ্গল প্রতীকে এ.টি.এম শহীদুল ইসলাম পেয়েছেন ১৬৫ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) ভোট গ্রহণের পর ব্যালট গণনা শেষে রিটার্নিং অফিসার রেজাউল করিম আট হাজার ৩৪৩ ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

তবে তাৎক্ষণিক ঘোষিত ফলাফলে, বিজয়ী কাউন্সিলর প্রার্থীদের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত: লামা পৌরসভার চতুর্থতম নির্বাচনে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম। তিনি লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

বিজয়ী আওয়ামী লীগের মেয়র মো.জহিরুল ইসলাম বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম। ভোটাররা আমার কর্মের মূল্যায়ন ব্যালটে করেছেন। দ্বিতীয় মেয়াদেও আমি লামা পৌরবাসীর স্বপ্ন পূরণে কাজ করবো। গোছানো পরিচ্ছন্ন একটি বাসযোগ্য নগর গড়ে তুলবো।

বিএনপির প্রার্থী মো: শাহিন অভিযোগ করে বলেন, নির্বাচনে জাল ভোটের প্রতিযোগিতা চলেছে। ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ায় আমি নির্বাচন প্রত্যাখান করেছি।

সান নিউজ/এআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা