সারাদেশ

বৃদ্ধা রাহিমার বাড়িতে সাহায্য নিয়ে হাজির ছবির হোসেন

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি গ্রামের বৃদ্ধ অসহায় রহিমা বেগম-আব্দুল মান্নাফ দম্পত্তি জীর্ণ ভাঙা খুপড়ি ঘরে শীত ও বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করেন।

এই মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তাদের বাড়িতে ঢেউটিন, চাল-ডাল, কম্বল ও নগদ অর্থ নিয়ে ছুটে গেছেন ঝালকাঠির তরুণ ব্যবসায়ী সমাজসেবক ছবির হোসেন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে অটোতে করে ২ বান্ডিল ঢেউটিন, ১ বস্তা চাল, ডাল, আলু, তেল ও কম্বল এবং নগদ অর্থ নিয়ে ওই বাড়িতে হাজির হন। এ সময় সাংবাদিক পলাশ রায়, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও সাংবাদিক আতিকুর রহমানসহ সুধীজন উপস্থিত ছিলেন।

বৃদ্ধা রহিমা বেগম জানান, তিনি অন্যের বাড়িতে ও রাস্তার পাশে মাটি দেয়ার কাজ করাসহ যখন যে কাজ পায় তাই করে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতেই কষ্ট হচ্ছিল। অসুস্থ স্বামীর চিকিৎসা এবং ওষুধ খরচ মেটানো অনেক কষ্টসাধ্য বিষয় হওয়ায় ৩ বছর ধরে ঘরের অবস্থা একদম বেহাল হয়ে গেছিলো। ছবির হোসেনের এ সহযোগিতায় নতুন করে আবার ঘর মেরামত করে বসবাস করতে পারবেন। তিনি ছবির হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

ঝালকাঠি শহরের তরুণ ব্যবসায়ী সমাজসেবক ছবির হোসেন জানান, রহিমা বেগমের কষ্টের জীবনযাপনের খবর দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তাই নিজ অর্থায়নে ২ বান্ডিল ঢেউটিন, ১ বস্তা চাল, ডাল, আলু, তেল ও কম্বল এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছি। এটা আমার দায়িত্ব। মানুষকে কিছু দিতে পারলে আমি পরিতৃপ্তি পাই। সকলের উচিত সমাজের অসহায় ব্যক্তিদের পাশে দাড়ানো।

ছবির হোসেন ১১শ করোনার কীট কিনে হাসপাতালে দান করা, অসহায় সবিতা রাণীকে জুতার দোকান দিয়ে দেয়া, সবজির দোকান ও ভ্যান দেয়াসহ করোনায় খাদ্য সহায়তা ও বিভিন্ন অসহায় দরিদ্র ব্যক্তি ও পরিবারকে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছেন।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা