সারাদেশ

বাল্যবিয়ের দায়ে বর ও কনের বাবার জরিমানা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে ১৩ বছর বয়সী ৮ম শ্রেণীর ছাত্রীর নুরমিন আক্তারের বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রামমাণ আদালত। এসময় বাল্যবিয়ের দায়ে বরের বাবাকে ৪০ হাজার ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ড আশেকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.খায়রুল ইসলাম।

জানা যায়, কনে নুরমিন পৌর এলাকার জোবায়দা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীর। বর শাহ্ আলম একই বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষকতা করতেন। তাদের উভয় এর বাড়ি টাঙ্গাইল পৌরসভার আশেকপুর গ্রামে।

এ প্রসঙ্গে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.খায়রুল ইসলাম বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১৩ বছর বয়সী ৮ম শ্রেণীর ছাত্রীর নুরমিন আক্তারের বাল্য বিয়ের আয়োজন চলছিল। সেখানে গিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেই। এ অভিযোগে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারা অনুযায়ী কনের বাবা মো. নুরে আলমকে ১০ হাজার এবং বরের বাবা আব্দুর আজিজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকতা শামীমা আক্তার শাম্মী, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা