সারাদেশ

পাবনায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার বেড়া উপজেলার কাজীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা ১০টায় অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।

অগ্রণী ব্যাংক পাবনার উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ড. মো. ফরজ আলী।

বিশেষ অতিথি বেড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক বাবু, অগ্রণী ব্যাংক সিরাজগঞ্জ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক এসএম জহুরুল ইসলাম, রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল, মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার সামাজিক দুরত্ব বজায় রেখে আলাদা আলাদা চেয়ারে বসিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, বেড়া উপজেলার ঢালারচর, মাসুমদিয়া ও রুপপুর ইউনিয়নের শীতার্ত সহস্রাধিক মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। করোনা প্রতিরোধে সচেতনতা ও খাদ্যসহায়তাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে অগ্রনী ব্যাংক। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা