সারাদেশ

৬০ পৌরসভায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শনিবার

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে শনিবার ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভার মধ্যে ২৮ টিতে ইভিএম ও ৩২ টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।

ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ১৪ জানুয়ারি মধ্যরাত থেকে সব ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের জন্য ৬১ টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলেও সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া মামলা জনিত কারণে পাবনার সুজানগর পৌরসভার ভোট স্থগিত হয়েছে।

অপরদিকে প্রথম ধাপে তফসিল হওয়া গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভোট এ ধাপের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। সেজন্য শনিবার দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ৪৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন।

এবারের পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮০টি, ভোটকক্ষ ৬ হাজার ৫০৮টি। নির্বাচনে মেয়র প্রার্থীর সংখ্যা ২২১ জন এবং সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী ৭৪৫ জন। আর সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩২০ জন প্রার্থী অংশ নিচ্ছন।

এর আগে গত ৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১ টি পৌরসভা নির্বাচেনর তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ২২ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনি এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে এবং মোতায়েন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা