সারাদেশ

প্রাণে রক্ষা পেল ৩৫ বাসযাত্রী

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : চট্টগ্রাম থেকে ছেড়ে লোকাল বাসটি রাঙামাটি শহরের শিমুলতলী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে ব্রেকফেল করে দুর্ঘটনায় পতিত হয়।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। অল্পের জন্য বেঁচে গেছে ৩৫ বাস যাত্রী।

সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ৭ জন যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। আহতরা হলেন- কালাধন চাকমা (৩২), শ্যামল চাকমা (৫৫), মো. ইউনুছ (৭৫), আবদুল হক (৪), মো. সোলাইমান (৪০) ও মো. মীর হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রাবাহী লোকাল বাসটি ব্রেকফেল কারে শহরের মধ্যে শিমুলতলী আঞ্চালক পাসপোর্ট কার্যালয়ের দেওয়ালের সাথে দুর্ঘটনায় পতিত হয়। এতে ৭ জনকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বাকি যাত্রীরা নিজ নিজ ঘর বাড়িতে ফিরে গেছেন। বাসটি দুর্ঘটনার সাথে সাথে চালক ও হেলপার পালিয়ে যায়। তারা আরও বলেন, আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। যদি সড়কের ডান পাশে বাসটি পড়ে যেত তাহলে ৩৫ যাত্রীর সবাই মারা যেত, এমনটি ধারণা করেছেন প্রত্যক্ষদর্শীরা।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন জানিয়েছেন, রাঙামাটি-জ ০৪-০০১৪ নাম্বারের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসে শিমুলতলী পাসপোর্ট অফিসের সামনে গিয়ে ব্রেকফেল দুর্ঘটনা ঘটে। জনগণ ও পুলিশের সহযোগিতায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা নিজ নিজ বাড়ি বাড়িঘরে চলে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সান নিউজ/কে/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা