সারাদেশ

পটুয়াখালীতে প্রসূতি স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামীও

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীতে পুত্র সন্তান জন্মের ৮ দিনের মাথায় মায়ের মৃত্যুর খবর পেয়ে বাবার মৃত্যু হয়েছে। রোমহর্ষক এই ঘটনায় নিহত দম্পত্তির গ্রামের বাড়ীতে শোকের ছায়া নেমেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত স্ত্রী নাদিয়া আক্তার কলি বেগমের (২০) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন (২৭) আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পরেন। নিহত দম্পত্তির বাড়ী গলাচিপা উজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিন-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জানাযা শেষে ওই নিহত দম্পত্তিকে গ্রামের বাড়ীতে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহতের পরিবার জানায়- বুধবার রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ্য হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ঔষধ কিনতে আসেন। এসময় মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর শূনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পরেন। গত ৮ জানুয়ারী তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়।

নিহতর পরিবার আরো জানায়- প্রায় ৬ বছর পূর্বে মোস্তফা আকনের সঙ্গে পটুয়াখালী জেলা শহরের টাউন কালিকাপুর এলাকায় মৃত মকবুল হোসেনের মেয়ে নাদিয়া আক্তার কলির বিয়ে হয়। মোস্তফা শহরের ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটে খন্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

গত ৬ জানুয়ারী পটুয়াখালী হরের মায়ো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নাদিয়া পুত্র সন্তানের জন্ম দেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা