সারাদেশ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় রহিমা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় মুরাদ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার খয়েরচারা মাঠপাড়া ডা. রশিদের ইট ভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আকমল হোসেনের স্ত্রী ও আহত ভ্যানচালক একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সকালে রহিমা খাতুন পাখি ভ্যানে তার নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় খয়েরচারা মাঠপাড়া রশিদের ইটভাটার কাছে পৌছালে পিছন থেকে পণ্যবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট- ১৮-১০৫২) ধাক্কা দিলে ভ্যানের যাত্রীরা রোডের উপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ সময় ভ্যানচালক মুরাদের অবস্থা আশংকাজনক হওয়া তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়ায় সড়কের উপর ছিটকে পড়ে রহিমা খাতুন নিহত হন। ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/কেকেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা