সারাদেশ

নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইনে অনুষ্ঠিত হলো এবারের ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এ উপলক্ষে অনলাইনে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিজ্ঞান মেলা উপলক্ষ্যে প্রকল্প উপস্থাপন করে তা ভিডিও ধারণ করে জমা দেয় জেলার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে অনলাইনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে এর পুরস্কার বিতরণ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন ও কারাগারের রোজনামচা বই সহ একটি করে প্যানড্রাইভ উপহার দেন।

বিজ্ঞান মেলা উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে প্রথম ও দ্বিতীয়স্থান অর্জন করে পলাশ থানা সেন্ট্রাল কলেজ। এসময় বিভিন্ন বিভাগের ১৭ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

পদ্মা সেতু চালু হলেও থমকে ঢাকা–বরিশাল মহাসড়কের ৬ লেন কাজ

পদ্মা সেতু নির্মাণ হলেও থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬ লেনের কাজ। ফলে প্রতিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা