সারাদেশ

টাঙ্গাইলে এবারই প্রথম ইভিএমে ভোট

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ীতে জমে উঠেছে পৌর নির্বাচন। পৌর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। প্রতিবারের চাইতে পৌরসভার ভোটারদের মধ্যে এবছর একটু আগ্রহ বেশিই মনে হচ্ছে। কারণ এবারই প্রথম জেলার স্থানীয় কোন নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবেন চার জন প্রার্থী। তারা হলেন মো. মনিরুজ্জামান বকল (স্বতন্ত্র), মুহাম্মদ আলী কিসলু (স্বতন্ত্র), খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (বাংলাদেশ আওয়ামী লীগ), এম.এম.এ ছোবহান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)। ধনবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ত্রিশ হাজার তিন জন। তার মধ্যে পুরুষ ভোটার চৌদ্দ হাজার চারশত তেষট্রি জন এবং মহিলা ভোটার পনের হাজার পাঁচশত চল্লিশ জন। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ধনবাড়ী পৌরসভা নির্বাচন ১৫ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ত্রিশ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন ।

একজন প্রার্তী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ২৯ জন কাউন্সিলর পদে প্রতিদ্বদ্বীতা করবেন। সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসেবে ১৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করবেন। প্রার্থীরা নানা প্রকিশ্রুতি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের কাছে নিজেকে সৎ ও যোগ্য হিসেবে তুলে ধরছেন। আসন্ন নির্বাচনে ভোটাররা জানান এবার তারা সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে নির্বাচিত করবে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, খন্দকার মঞ্জুল ইসলাম তপন, জানান ধনবাড়ী পৌরসভা উন্নয়ন দেখে ভোটাররা ভোট দিয়ে আবার নির্বাচিত করবে আওয়ামী লীগ প্রার্থীকে।

বিএনপি মনোনীত প্রার্থী এসএমএ ছোবহান জানালেন প্রচারনায় বাধা প্রয়োগ করতে হামলা করছে সরকার দলীয় লোকজন। তিনি আশা করছেন ভোটাররা ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে।

স্বতন্ত্র প্রার্থীর মনিরুজ্জামান বকুল জানান, অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হোক এটা তার দাবি। অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি আশা করছেন ভোটাররা ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে ।

এএইচএম কামরুল হাসান, জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা, টাঙ্গাইল বলেন, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষে কাজ করে যাচ্ছেন বলে জানালেন তিনি। আগামী ১৬ জানুয়ারী ৯ টি ওয়ার্ডের ৩০ হজার ৩ শ ২৮ জন ভোটার ১৫টি কেন্দ্রে প্রথম বারের মত ইভিএম এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সান নিউজ/টিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।...

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার ক...

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা ঘুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা