শিক্ষা

রাবিতে ‘একুশে গ্রন্থ কুটির’ মেলা শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও কথা সাহিত্যিক চৌধুরী জুলফিকার মতিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত তিন দিনব্যাপি এ মেলাতে ০৫ টি স্টল দেয়া হয়েছে। এতে রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান,বাচ্চাদের বই সহ বিভিন্ন লেখকের প্রায় এক হাজার বই রয়েছে।

কথাসাহিত্যিক ও কবি জুলফিকার মতিন বলেন, মানুষের জ্ঞান হলো অখণ্ড। আমরা সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না। সাহিত্য আমাদের চেতনা সুদ্দীপ্ত করে আর বিজ্ঞান যুক্ত আছে আমাদের জীবনযাপনে। আমাদের চিন্তাশক্তির উন্মেষে বই সহায়ক ভূমিকা পালন করে৷ এ কারণে এ ধরনের বই মেলার আয়োজন মানুষের চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: শোক ও গৌরবের দিন আজ

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, এই মাসটি হচ্ছে আমাদের ভাষার মাস। এই মাসের ২১ তারিখে ভাষার জন্য জীবন দিয়েছে তরুণ শিক্ষার্থী সহ অনেকে। জীবনের জন্য সাহিত্য দরকার আর জীবনযাপনের জন্য বিজ্ঞান। তাই জীবনকে আরো সুন্দর করতে সাইন্স ক্লাবের উদ্যোগে এই বই মেলা প্রসংশার দাবি রাখে।

উদ্বোধন শেষে মেলা পরির্দশন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মেলাপ্রাঙ্গন সকল বয়সী দর্শনার্থী, পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত।

উল্লেখ্য, শিক্ষক-শিক্ষার্থীদেরকে একাডেমিক বইয়ের বাহিরের বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব বইমেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘অমর একুশে গ্রন্থকুটির ২০২২’।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা