ছবি: সংগৃহীত
শিক্ষা

আইইএলটিএস প্রতিযোগিতায় বিজয়ী ৭ বাংলাদেশি

সাননিউজ ডেস্ক: ব্রিটিশ কাউন্সিলের আইএলটিএস ২০২০-২০২১ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে বিশ্বের ১০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৭ জন বিজয়ী হয়েছেন।

ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনে উৎসাহিত ও সহায়তার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন বৃত্তি এবং পুরস্কারের ব্যবস্থা রয়েছে। উচ্চাকাঙ্ক্ষী তরুণদের অ্যাকাডেমিক স্বপ্ন বাস্তবে রূপান্তরে বিশ্বের ইংরেজি ভাষার বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পছন্দের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্স করার সুযোগ দেওয়া হচ্ছে। আইএলটিএস প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র জন্য ৩ হাজার পাউন্ড দিয়ে সহায়তা করবে ব্রিটিশ কাউন্সিল।

এতে বলা হয়, এই প্রতিযোগিতা বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৭ জন বিজয়ী নির্বাচন করা হয়।

সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল একটি অনলাইন পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর জিম ও’নিল বিজয়ীদের অভিনন্দন জানান।

বিজয়ীদের উদ্দেশে জিম বলেন, আমরা এত অসাধারণ সাবমিশন পেয়েছি যে, পুরস্কার প্রদানের জন্য চূড়ান্ত বিজয়ী নির্বাচনের কাজটি একেবারেই সহজ ছিল না। আপনারা যারা আজকে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন, সবাই অসম্ভব ভালো করেছেন এবং আমি আপনাদের শুভ কামনা জানাই।

তাছাড়া, অনুষ্ঠানে বিজয়ীরা পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে অভিজ্ঞতা শেয়ার করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা