শিক্ষা

রাবিতে ‘একুশে গ্রন্থ কুটির’ মেলা শুরু

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও কথা সাহিত্যিক চৌধুরী জুলফিকার মতিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী এ মেলাতে ৫ টি স্টল দেয়া হয়েছে। এতে রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান,বাচ্চাদের বইসহ বিভিন্ন লেখকের প্রায় এক হাজার বই রয়েছে।

কথাসাহিত্যিক ও কবি জুলফিকার মতিন বলেন, মানুষের জ্ঞান হলো অখণ্ড। আমরা সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না। সাহিত্য আমাদের চেতনা সুদ্দীপ্ত করে আর বিজ্ঞান যুক্ত আছে আমাদের জীবনযাপনে। আমাদের চিন্তাশক্তির উন্মেষে বই সহায়ক ভূমিকা পালন করে৷ এ কারণে এ ধরনের বই মেলার আয়োজন মানুষের চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, এই মাসটি হচ্ছে আমাদের ভাষার মাস। এই মাসের ২১ তারিখে ভাষার জন্য জীবন দিয়েছে তরুণ শিক্ষার্থী সহ অনেকে। জীবনের জন্য সাহিত্য দরকার আর জীবনযাপনের জন্য বিজ্ঞান। তাই জীবনকে আরো সুন্দর করতে সাইন্স ক্লাবের উদ্যোগে এই বই মেলা প্রসংশার দাবি রাখে।

উদ্বোধন শেষে মেলা পরির্দশন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন: একুশে পদক পেলেন ২৪ গুণীজন

মেলাপ্রাঙ্গন সকল বয়সী দর্শনার্থী, পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত।

উল্লেখ্য, শিক্ষক শিক্ষার্থীদেরকে একাডেমিক বইয়ের বাহিরের বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব বইমেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‌‘অমর একুশে গ্রন্থকুটির ২০২২’।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা