সারাদেশ

সিলেটে আইনজীবীদের ভোটযুদ্ধ, ২৬ পদে লড়ছেন ৫৮ প্রার্থী  

নিজস্ব প্রতিনিধি, সিলেট : উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে শুরু হয়েছে ভোটের লড়াই। শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোটগ্রহণ হচ্ছে। এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ হাজার ৬শ' ১০ জন ভোটার। মোট ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৫৮।

সভাপতি পদে ২, সহ সভাপতি-১ পদে ২, সহ সভাপতি-২ পদে ৪, সাধারণ সম্পাদক পদে ৪, যুগ্ম সম্পাদক-১ পদে ৪, যুগ্ম সম্পাদক-২ পদে ৪, সমাজ বিষয়ক সম্পাদক পদে ৩, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ২, লাইব্রেরি সম্পাদক পদে ৩, প্রধান নির্বাচন কমিশনার পদে ৩, সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে ৩, সহ-সম্পাদকের ৩টি পদে ৬ ও কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিরা হলেন, এটিএম. ফয়েজ উদ্দিন (বর্তমান সভাপতি) ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহ-সভাপতি-১ পদে একেএম. ফখরুল ইসলাম ও মো. এখলাছুর রহমান, সহ-সভাপতি-২ পদে মোহাম্মদ আব্দুল হান্নান, পান্না লাল দাস, সৈয়দ ফেরদৌস আহমদ ও হাদিয়া চৌধুরী (মুন্নি) প্রতিদ্বন্দ্বীতা করছেন ।

সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন, মো. ফজলুল হক সেলিম (বর্তমান সাধারণ সম্পাদক), দেলোয়ার হোসেন দিলু, মাহফুজুর রহমান ও সুলতানা রাজিয়া ডলি, যুগ্ম সম্পাদক-১ পদে আজাদ আহমদ, মো. খালেদ আহমদ জুবায়ের, বিজিত লাল তালুকদার ও মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু), যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ কামরুল হাসান, বিদ্যুৎ কুমার দাস (বাপন), মুমিনুর রহমান (টিটু) ও সৈয়দ শাহ জাহান, সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. আজিম উদ্দীন, মোহাম্মদ সেলিম মিয়া ও মো. সোহেল মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ছালেক আহমদ ও মো. মকসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মুকিত (অপি), ঝরণা বেগম ও মো. রাসেল খাঁন, প্রধান নির্বাচন কমিশনার পদে মো. আলিম উদ্দীন, আক্তার উদ্দীন আহমদ টিটু ও সুজিত কুমার বৈদ্য, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদের ৩ প্রার্থী হলেন মইনুল হক, মোহাম্মদ মঈনুল ইসলাম ও সজল চন্দ্র পাল, সহ সম্পাদকের ৩টি পদের ৬ প্রার্থী হলেন কবির আহমদ, মো. কাওছার আহমদ, জাকির হোসেন, মোবারক হোসাইন, মো. সাদিদুর রহমান (রিপন) ও সুবল কান্তি পাল (এসকে. পাল)।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আবু মোহাম্মদ আসাদ, আব্দুল গফফার, আব্দুল মালিক (১), মো. আব্দুল মান্নান চৌধুরী, এএসএম. আব্দুল গফুর, এমইএম. ইকবালুর রহমান, মো. এমদাদুল হক, মো. ওবায়দুর রহমান, কল্যাণ চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আজাদ, মো. ছয়ফুল হোসেন, জসিম উদ্দিন আহমদ, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), দেবাশীষ কুমার দাস, মো. মনসুর আলম, মো. মুহিবুর রহমান (সেলিম), মো. রাজ উদ্দিন ও লুৎফা বেগম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক জানান, উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির ভোট গ্রহণ চলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা