সারাদেশ

রাজশাহীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ৬’শ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৬’শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি বাদি হয়ে বুধবার দিবাগত রাতে (বৃহস্পতিবার ১৪ জানুয়ারি) বাঘা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এর আগে পৌর নির্বাচনকে ঘিরে ব্যাপক ভাঙচুর, অগ্নি সংযোগসহ গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে।

সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি এবং ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬’শ জনকে আসামি করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী এ মামলায় পুলিশ আড়ানী পৌর’র সাহাপুর এলাকার সাহাবাজ আলীর পুত্র মিলনকে (৩০) আটক করে।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজশাহীর আড়ানী পৌরসভার তালতলা বাজারে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শহিদুজ্জামান শাহিদ এবং বর্তমান মেয়র ও বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এসময় মুক্তারের বিরুদ্ধে পথসভায় গুলি ও বোমা হামলার অভিযোগ উঠে। সংঘর্ষে বাজারের শতাধিক দোকানপাট ভাঙচুর এবং লুটের পাশাপাশি নির্বাচনী অফিস ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় আহত তুষার (২৮) নামের এক যুবককে সঙ্কটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত মুক্তার আলী বর্তমানে আড়ানী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। একারণে তাকে আড়ানী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়।

সান নিউজ/এমএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে! 

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে, চলতি বিশ্বকাপে দুজন পাল্লা দিয়ে গোল করছেন।

দেশজুড়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রতিটি জেলাকে র...

নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু...

মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, ক্ষমতার ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বা...

সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, ৪ জন আটক 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা