সারাদেশ

ব্রিজে ফাটল, রাজধানীর প্রবেশদ্বারে তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে সালেহপুর ব্রিজের এক পাশে গার্ডারে (ভিমে) ফাটল দেখা দিয়েছে। এতে রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীর প্রবেশদ্বার আমিন বাজারে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের সালেহপুর ব্রিজে এক লেন দিয়ে উভয় পাশের যানবাহন চলাচল করার তীব্র যানযট দেখা যায়। এরআগে বুধবার সন্ধ্যায় ওই ব্রিজের ঢাকাগামী (পূর্ব পাশে) লেনে ফাটল দেখা দেয়।

স্থানীয়রা জানান, নব্বই দশকে ঢাকা-আরিচা মহাসড়েকর সালেহপুর এলাকায় তুরাগ নদীর উপর ব্রিজটি নির্মিত হয়। এ ব্রিজটি মাধ্যমে রাজধানীর সাথে সড়ক পথে উত্তর-দক্ষিণাঞ্চলের যোগাযোগে ব্যবস্থার উন্নয়ন ঘটে। তবে ব্রিজটি এক পাশে ফাটল দেখা দেওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজধানীগামী ও সাভারগামী কয়েক’শ যানবাহনের।

এ বিষয়ে ঢাকা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মুহম্মদ শামীম আল-মামুন জানান, ব্রিজের পূর্ব পাশে ভিমে ফাটল দেখা দেওযায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। যে কোনও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ব্রিজের এক পাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আরো পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সওজের ওই কর্মকর্তা।

সান নিউজ/এলএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা