সারাদেশ

৩২ যুক্তরাজ্য প্রবাসী ১৪ দিনের কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে এসেছেন আরও ৪২ যুক্তরাজ্য প্রবাসী। এরমধ্যে সিলেটের ৩২ জন। অন্যরা ঢাকার যাত্রী। সিলেটে যুক্তরাজ্য প্রবাসীদের এবার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেলে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাজ্য থেকে সিলেট আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত বদল করেছে সরকার। ১৫ জানুয়ারির পর থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসাদের থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

বুধবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মন্ডল।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানিয়েছেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ৪২ জন যাত্রী ওসমানীতে এসেছিলেন। এরমধ্যে ৩২ জন ছিলেন সিলেটের। তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের বিমানবন্দর থেকে ছেড়ে দেয়া হয়েছে।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা