সারাদেশ

খুলনা শহরে পর্যাপ্ত গণপরিবহন চালুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : আগামী এক মাসের মধ্যে খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক গণপরিবহন (বাস) চালু সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে আগুয়ান-৭১ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় নগরীর দৌলতপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ দফা দাবি শুধু আগুয়ান-৭১ কিংবা নিসচা’র নয় বরং এটি খুলনার গণমানুষের দাবি। খুলনা শহরে লোকাল বাস-গণপরিবহনের অভাব আজ নতুন নয়। শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকেরই যাতায়াত বাবদ প্রত্যেকদিন একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। নগরীর বহুল ব্যবহৃত সড়কের যানবাহনগুলোর এমন ভাড়া বৃদ্ধি সাধারণের স্বতঃস্ফূর্ত চলাচলের অন্তরায়।

এসব অবৈধ ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করতে হবে এবং সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়া প্রত্যেক গাড়ির সঙ্গে যুক্ত থাকতে হবে। খুলনা শহরে গণপরিবহনের (লোকাল বাস) সংকট এই দূর্ভোগকে আরও ঘনীভূত করেছে।

বক্তারা আরও বলেন, আগামী এক মাসের মধ্যে খুলনায় বিআরটিসি’র দুইতলা বিশিষ্ট বাস চালু করতে হবে এবং সকল অবৈধ-লাইসেন্সবিহীন গাড়ি উচ্ছেদ করতে হবে। মাহেন্দ্র, সিএনজি ও ইজিবাইকের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে। সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়া প্রত্যেক মাহেন্দ্র, সিএনজি এবং ইজিবাইকের সঙ্গে যুক্ত থাকতে হবে।

কেডিএ অধীনস্থ রূপসা-শিপইয়ার্ড সড়কসহ সকল ভাঙ্গা সড়ক সংস্কার করতে হবে। নগরীর চলাচল অনুপযোগী সকল রাস্তা সংস্কার করে নিরাপদে চলাচল উপযোগী করতে হবে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আগুয়ান-৭১ এর সভাপতি আবিদ শান্ত, নিসচা খুলনা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর শেখ মোঃ আলী।

উক্ত মানববন্ধনে খুলনার বিভিন্ন সংগঠন থেকে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিল, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলন, ক্ষুধা মুক্ত আন্দোলন, আলোর মিছিল, জাতীয় কবিতা পরিষদ খুলনা, সহ খুলনার বিশিষ্ট সংগঠন ও নাগরিকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, আগুয়ান-৭১ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য এল কে টফি, ইমদাদ আলী, সদস্য রৌফুন শাম্মী, সাদমান তুষার, আজাদ তাকিন, ইয়াসিন হাসিব, সেলিম মোঃ সম্রাট, বিপ্লব , সাজিদ, আকাশ, সিরাজুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা