সারাদেশ

শরীয়তপুরে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও শরীয়তপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাসুক আলী দেওয়ান, সহ-সভাপতি মজিবুর রহমান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সামাদ বেপারী, অর্থ সম্পাদক অনিক ঘটক চৌধুরী, অধ্যক্ষ আলী হোসেন, এ্যাড. মির্জা হজরত আলী, এ্যাড. মতিউর রহমান, এ্যাড. রাশেদুল হাসান, এ্যাড. তাজুল ইসলাম, এ্যাড. আনোয়ার হোসেন, এ্যাড. আলী আহমদ, খালেকুজ্জামান, আমির হোসেন সহ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর জেলা শহর সহ বিভিন্ন এলাকায় প্রায় ৪০০ টি শীতবস্ত্র বিতরণ করা হবে।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা