সারাদেশ

সিলেটে করোনায় গেলো আরেক প্রাণ, শনাক্ত ৩০

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে করোনায় আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার অধিবাসী। পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ১২ জন। আর সুস্থ হয়েছেন ১৩ জন। নতুন একজনসহ এ বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৬৬। এদের মধ্যে সিলেট জেলার ২০৩, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।ৎ

রোববার (১০ জানুয়ারি) দুপুরে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টায় এ বিভাগে মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ১২। এদের মধ্যে ৯ জন সিলেট ও ১ জন হবিগঞ্জের অধিবাসী। অপর ২ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী।

এ নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬শ ৫৭। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ২শ ৬৮, সুনামগঞ্জের ২ হাজার ৫শ ২০, হবিগঞ্জের ১ হাজার ৯শ ৬৮ এবং মৌলভীবাজারের ১ হাজার ৯শ ১ জন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ জন। এদের ১২ জন সিলেট জেলার ও ১ জন সুনামগঞ্জের অধিবাসী।

সব মিলিয়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৭শ ১০। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮শ ৮৭, সুনামগঞ্জের ২ হাজার ৪শ ৮০, হবিগঞ্জের ১ হাজার ৬শ ২ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ ৪১ জন।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪০। এদের মধ্যে সিলেট জেলার ৩৩, সুনামগঞ্জের ১ হবিগঞ্জর ১ ও মৌলভীবাজারের ৫ জন।
আর করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যা ২০৪৯।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা