সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে একজন নিহত, আহত ৪

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের সঙ্গে সিএনজি ধাক্কায় নজির আহমেদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (৯ জানুয়ারী) রাত সাড়ে আটটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা মা ও শিশু হাসপাতালের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির আহমেদ উপজেলার পরাণপুর গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নজির আহমেদ চুয়াডাঙ্গা থেকে সিএনজি যোগে রাতে দর্শনায় যাচ্ছিল। এ সময় দর্শনা মা ও শিশু হাসপাতালের নিকট পৌঁছালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে ধাক্কা দেয় সিএনজি। সিএনজিতে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। এর মধ্যে নজির আহমেদ গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

সিএনজিতে থাকা বাকী যাত্রীদের মধ্যে নারী ও শিশুসহ আরও চারজন গুরুত আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কেরু এন্ড কোম্পানির একটি বিকল ট্রাক্টর রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় সিএনজিটি পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতেই ঘটনাস্থলে নজির আহমেদ মারা যায়। তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা