সারাদেশ

সাভার এলাকায় নারী শ্রমিককে গণধর্ষণে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : সাভার এলাকায় বাড়ির মালিকের সহযোগীতায় এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় অজ্ঞাত পরিচয় আরও দুই ধর্ষক পলাতক রয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে পৌর এলাকার আনন্দপুর মহল্লার রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে গণধর্ষণের সহায়তার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। গ্রেফতারকৃতরা হলো- সাভার পৌরসভার আনন্দপুর মহল্লার বি-২২ নম্বর বাড়ির মালিক মৃত আব্দুল আলিমের ছেলে মোঃ রুবেল আহম্মেদ (৪০), তার বাড়ির কেয়ারটেকার মোঃ ফিরোজ তালুকদার (৩৬), প্রতিবেশী ফ্লাটের ভাড়াটিয়া মোঃ সুমন হোসেন (২৪) ও তার স্ত্রী নিলুফা আক্তার (২১)।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী নারী শ্রমিক দীর্ঘ ৫ মাস ধরে পৌর এলাকার আনন্দপুর মহল্লার মোঃ রুবেল আহম্মেদের মালিকানাধীন ফ্ল্যাট বাসায় বসবাস করে আসছে। সেই সুবাদে বাড়ির মালিকের পরিচিত অজ্ঞাত দুই ব্যক্তি তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো।

এক পর্যায়ে গত বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত ব্যক্তিদ্বয় বাড়ির মালিক রুবেল আহম্মেদ ও কেয়ার টেকার ফিরোজ তালুকদারে সহায়তায় বাড়ির ভেতরে প্রবেশ করে আবারও নারীকে কুপ্রস্তাব দেয়। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক নারীর কক্ষের ভেতরে প্রবেশ করে ধর্ষণ করার পর বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় ।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সকালে গণধর্ষণে সহায়তার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে তাদেরকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় দুই ধর্ষণকারী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা