সারাদেশ

বগুড়ায় ভেজাল মদপানে মৃত্যু, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে বিষাক্ত মদপানে ১২ জন মারা যাওয়ার ঘটনায় চারজন অ্যালকাহোল বিক্রেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। (২ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বগুড়ার পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার পারুল হোমিও ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী নুরুন্নবী (৫৮), শহরের গালাপট্টির মুন হোমিও হলের স্বত্বাধিকারী আব্দুল খালেক (৫৫), গালাপট্টি এলাকার হাসান হোমিও হলের কর্মচারী আবু জুয়েল (৩৫), করতোয়া হোমিও হলের স্বত্বাধিকারী শহিদুল আলম সবুর (৫৫)।

কিন্ত মৃতের সংখ্যার হেরফের নিয়ে অনেকেই দিধাদ্বন্দ্বে পড়েন। ভেজাল মদপানে মৃত ব্যক্তিদের পরিবারের অনেকেই লজ্জায় গোপনেই মরদেহ দাফন করেছেন। আবার মদপানে মৃত্যুর বিষয়টি অস্বীকার করায় পুলিশের হিসেবে মৃত্যুর সংখ্যাও কম দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১২ জনের ময়না তদন্তে ভেজাল মদের নমুনা পাওয়া গেছে। গতকাল রাতে বগুড়ার সারিয়াকান্দির হাটফুলবাড়ি এলাকায় মদপানে ২ জনের মৃত্যু হয়। বগুড়ার কাহালু উপজেলায় মদপানে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে, সারিয়াকান্দি ও কাহালুর ৪ জনের ময়না তদন্তে মদের নমুনা পাওয়া যায়নি।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা