সারাদেশ

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে যুবক সোহেল ভূঁইয়ার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় রাজাবাড়ী বাজারের দক্ষিন পাশে (অনিখিলের চালা) থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই আমজাদ শেখ জানান, অনিখিলের চালা বাঁশঝারের নিচে সোহেল ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবাবের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে সোহেল গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে রাগ করে চলে আসে এবং বলে আসে আমি আর বাড়িতে আসব না। তবে, কি নিয়ে রাগ করেছে তা জানা যায়নি। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশে একটি কীটনাশকের বোতল, পকেটে কিছু টাকা এবং মোবাইল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করেই সে আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/টিআইএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা