সারাদেশ

বনভান্তের জন্মোৎসবে রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : বৌদ্ধ আর্য্যপুরুষ মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের জন্মোৎসবে রাঙামাটি রাজবন বিহারে অগণিত পুণ্যার্থীর ঢল নেমেছে।

শুক্রবার (৮ জানুয়ারি) রাঙামাটির রাজবন বিহারে উদযাপিত হয়েছে, মহাপরিনির্বাণপ্রাপ্ত অরহতলাভী বনভান্তের ১০২তম জন্মোৎসব। বৌদ্ধধর্মীয় মহাগুরু বনভান্তে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের এ প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজবন বিহারের অধ্যক্ষ। বনভান্তের জন্ম ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদরের ১১৫ নম্বর মগবান মৌজার মোড়ঘোনা নামক গ্রামের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে। তিনি মহামতি গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে ১৯৪৯ সালে গৃহত্যাগ করে অরহৎ লাভ করেন। মহাপরিনির্বাণ লাভের মধ্য দিয়ে দেহত্যাগ করেন, ২০১২ সালের ৩০ জানুয়ারি। জীবদ্দশায় আমরণ রাজবন বিহারে অবস্থান করেছিলেন তিনি।

বনভান্তের এবার জন্মোৎসবে রাঙামাটি রাজবন বিহারে পালিত হয়েছে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান। এতে যোগ দেন, হাজারও পুণ্যার্থী। শুক্রবার ভোরে রাজবন বিহারে সংরক্ষিত বনভান্তের পবিত্র দেহধাতুতে পুস্পাঞ্জলী দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুভসূচিত হয়, বনভান্তের জন্মোৎসবের। ভক্তকূলের শ্রদ্ধাঞ্জলীর ফুলে ফুলে ছেয়ে যায়, বনভান্তের নিস্প্রাণ দেহধাতু।

এরপর কেক কেটে ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদযাপিত হয় বনভান্তের জন্মদিন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে কেক কাটেন, বনভান্তের উত্তরসূরি ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় উড়ানো হয়েছে হাজারও বেলুন। এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানসহ ভিক্ষুসংঘ, বিশিষ্ট ব্যক্তি ও অগণিত পুণ্যার্থী।

এ ছাড়াও সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজা ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বনভান্তের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে পুণ্যার্থীদের মাঝে ধর্মদেশনা দেন, রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্য বৌদ্ধভিক্ষুরা। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়িয়ে শেষ হয় বনভান্তের ১০২তম জন্মোৎসব।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা