সারাদেশ

আ.লীগ নেতাদের প্রচারণায় খাগড়াছড়িতে নৌকার গণজোয়ার 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রচারণায় গণজোয়ার উঠেছে নৌকায়। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগ নেতা পার্থ ত্রিপুরা জুয়েল এর নেতৃত্বে খাগড়াছড়ি পৌর শহর, মাষ্টারপাড়া, ভাঙ্গাব্রীজ এলাকায় ব্যাপক নৌকা প্রার্থীর পক্ষে চালানো হয় গণসংযোগ ও প্রচারণা।

এতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, মাঈন উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেয়। প্রচারণাকালে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের সুযোগ দেওয়ার আহবান জানানো হয়। ভোটারদের দ্বারে দ্বারে দোয়া-আর্শিবাদ চেয়ে প্রচারপত্র বিতরণ করে নৌকার বিজয় হলে জনগণের বিজয় ঘটবে বলে বলে মন্তব্য করেন নেতারা।

এসময় স্লোগানে মুখরিত হয়ে উঠে পার্বত্য এই জনপদ। গণসংযোগকালে ভোটারদের আগামী ১৬ জানুয়ারি ২০২১ শনিবার মেয়র পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলে প্রতি অনুরোধ জানানো হয়। নৌকার সমর্থনে দলীয় নেতাকর্মীদের পৌর শহরজুড়ে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়াও এরই মধ্যে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে খাগড়াছড়ি পৌর শহর। দুপুরে বিভিন্ন প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠে নির্বাচনী মাঠ।

আগামী ১৬ জানুয়ারি ২০২১ দ্বিতীয় ধাপে নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় এবারের মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন। ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন হলেও খাগড়াছড়িতে এবার ভোটগ্রহণ হবে ইভিএমে।

খাগড়াছড়ি পৌরসভায় এবারের নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী হচ্ছে, আওয়ামী লীগের নৌকা প্রতিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সম্মিলিত নাগরিক কমিটির মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল ও নাঈল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ আহম্মদ।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা