সারাদেশ

শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে : সাংসদ আব্দুর রহমান

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মো. আব্দুর রহমান বলেছেন, “আমি যখন এমপি ছিলাম এই পৌরসভাকে আমি তৃতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি। পৌরসভার অন্ধকার নিমজ্জিত এলাকার রাস্তাগুলোকে সড়ক বাতির মাধ্যমে আলোকিত করার ব্যবস্থা করেছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের মেয়র প্রার্থী সেলিম রেজা লিপনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। যদি আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আপনাদের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।”

আগামী ১৬ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডের বাস টার্মিনালে নির্বাচনী কেন্দ্রের পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের দুইবারের নির্বাচিত সাবেক এমপি মো. আব্দুর রহমান।

তিনি সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আ'লীগ আয়োজিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে এবং শেখ হাসিনার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করাতে হবে।”

পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মমিন মার্কেট, ৩ নম্বর ওয়ার্ডের পৌর বাস টার্মিনাল, ৬ নম্বর ওয়ার্ডের আধারকোঠা ও দুই নম্বর ওয়ার্ডের চাটাইপট্টিতে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আ. আলীম মোল্যা, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আক্তার তপন, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, মো. দাউদুজ্জামান দাউদ, চৌধুরী রায়হান রকি, এমএম শাফিউল্লাহ শাফি প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা