সারাদেশ

ফেনী প্রেসক্লাব নির্বাচন: মিলু সভাপতি, রাজন সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনী প্রেসক্লাবের ২০২১ সালের নির্বাচন শহরের ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেশ টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তারের সঞ্চালনায় বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

৭১টিভির ফেনী জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু কে সভাপতি ও বৈশাখী টিভির ফেনী জেলা প্রতিনিধি রাজন দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শাহ আলম ভুঁইয়া, তমিজ উদ্দিন আমাদের ফেনী, এমএ সাঈদ খান আমার বার্তা, উদয়, যুগ্ম-সাধারণ সম্পাদক-মফিজুর রহমান ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, জাবেদ হোসাইন মামুন যুগান্তর, বৈকালী, কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক সমির উদ্দিন ভুঁইয়া ইন্ডিপেন্ডেন্ট টিভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলাউদ্দিন দৈনিক আমার কাগজ, ক্রীড়া সম্পাদক এ কে আজাদ সান নিউজ ও দৈনিক জাগরণ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন মেহেদি।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, আবুল কাশেম চৌধুরী বাংলাদেশ বেতার, রফিকুল ইসলাম বাংলাভিশন, আজাদ মালদার আরটিভি, জাফর সেলিম এশিয়ান টিভি, দিলদার হোসেন স্বপন চ্যানেল টুয়েন্টিফোর, শেখ ফরিদ উদ্দিন আত্তার দেশ টিভি, জাফর সেলিম এশিয়ান টিভি, জহিরুল হক মিলন আলোকিত বাংলাদেশ, আবুল হোসেন সবুজ নীহারিকা।

সাধারণ পরিষদের সদস্যরা হলেন, মো. জাফর উল্যাহ আনন্দ টিভি, সাইফুল ইসলাম প্রভাতি খবর, এমাম হোসেন প্রথম ফেনী, শহীদুল ইসলাম দৈনিক জনবাণী।

সহযোগী সদস্যরা হলেন, মো. সাদ্দাম হোসেন গণি ঢাকা প্রতিদিন, নির্ভীক, সিরাজ উদ্দিন দুলাল, মিরাজুল ইসলাম মামুন ক্যামেরা পার্সন বাংলা ভিশন, জহিরুল ইসলাম কামরুল, নান্টু লাল দাস, আবু ইউছুপ মিন্টু, আবুল হোসেন রিপন, পলাশ ভৌমিক, আবু মনছুর ও এসবি সাজু।

এর আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জজকোর্টের পিপি, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ।

সভা শেষে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শাহআলম ভূঞা, তমিজ উদ্দিন ও জাফর সেলিম। নির্বাচনে সর্ব সম্মতিক্রমে জহিরুল হক মিলুকে সভাপতি ও রাজন দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নির্বাচন শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

সান নিউজ/একেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা