সারাদেশ

কিশোরগঞ্জে দুই বিদ্রোহীর প্রার্থীতা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে কিশোরগঞ্জ পৌরসভায় দুই মেয়র প্রার্থী ও দুই কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন।

তারা হচ্ছেন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী জেলা বিএনপি’র সহ-সভাপতি দুইবারের সাবেক পৌর মেয়র আবু তাহের মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর এডভোকেট একেএম নজরুল ইসলাম ভূঞা জুয়েল। এর ফলে বিএনপিতে আর কোন বিদ্রোহী না থাকলেও মেয়র পদে আওয়ামী লীগ থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল গণি ঢালী লিমন থেকে গেছেন।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশ্রাফুল আলম উক্ত তথ্য নিশ্চিত করে জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের পর নির্বাচনে চূড়ান্তভাবে মেয়র পদে ৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এমকেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা