সারাদেশ

ফোন করে ডেকে কিশোরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বাপ্পি (১৪) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় সাহেব আলী নামে একই বয়সের অপর এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাপ্পী উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের ট্রাকচালক মোকছেদ আলী ছেলে। আহত বুদ্ধি প্রতিবন্ধী সাহেব আলী একই গ্রামের আহমদ আলী ছেলে। মঙ্গলবার (২৯ডিসেম্বর) বেলা ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্বজনরা জানান, গতকাল সোমবার রাতে কে বা কারা বাপ্পিকে ফোন করে ডেকে নেয়। বাপ্পি রাতের খাবার খেয়ে পাখি ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় তার বন্ধু প্রতিবন্ধী সাহেব আলীও তার সঙ্গে যায়। এরপর গয়নাকুড়ি সলাকুড়িয়া চড়ার ফাঁকা মাঠে মধ্যে কে বা কারা দুই জনকে নিয়ে গিয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে।

সাহেব আলী আহত অবস্থায় দৌড়ে বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাহেব আলী পুলিশকে জানায়, ফাঁকা মাঠে বোরকা পড়া তিন যুবক তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা আরও জানান, বাপ্পি বগুড়া সেনানিবাসে কোনো এক কর্মকর্তার বাসায় কাজ করত। ৮ দিনের ছুটিতে বাপ্পি বাড়িতে এসেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাপ্পির ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ওসি আরও জানান, এখন পর্যন্ত হত্যার কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। পরিবারের লোকজনও কিছু জানাতে পারছে না। তবে মোবাইল ফোনের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা