সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচন: ৩ জনের প্রার্থীতা প্রত্যাহার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৩জন। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, বোয়ালমারী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ২নং ওয়ার্ডে মোসান্মাৎ পারভীন নাহার এবং সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে মো. নজরুল ইসলাম ও ৭নং ওয়ার্ড থেকে আমিনুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

আগামী ১৬জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও মেয়র পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র পদে আ'লীগ থেকে মো. সেলিম রেজা লিপন, বিএনপি থেকে সাবেক মেয়র আ. শুকুর শেখ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে লিটন মৃধা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা