সারাদেশ

তিন ভাই ও ভগ্নিপতি মিলে হত্যা করে রফিজাকে

প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঞ্চল্যকর রফিজা খাতুন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিন ভাই ও ভগ্নিপতির হাতেই নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন ওই নারী।

এ বিষয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের ভাদুঘর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লোমহর্ষক সেই হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন জেলা পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

এ সময় তিনি জানান, জেলার নাসিরনগর উপজেলা রামপুর গ্রামে আবু কালাম ও মূছা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর রামপুর গ্রামের দরবেশ মিয়ার ছেলে মূছা মিয়া প্রতিপক্ষকে ফাঁসাতে অপর দুই ভাই, ভগ্নিপতিসহ সহযোগীদের নিয়ে তার বোন রফিজা খাতুনকে বাড়ির আঙ্গিনায় ফেলে হত্যা করে। পরে নিজেই বাদী হয়ে প্রতিপক্ষের ৫৭ জনের নামে মামলা করেন। বিষয়টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় ঘটনাটির তদন্তভার পরে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই এর কাছে।

পিবিআই দীর্ঘদিন তদন্ত করে নিহতের ভাই সোহাগ মিয়া, চাচাতো ভাই মো. আক্কাছ মিয়া ও ভগ্নিপতির ভাই পরশ মিয়া নামের ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পিবিআই এর কাছে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে নিহতের ভাই মূছা, মোবারক, সোহাগ ও ভগ্নিপতি জয়নাল ও তার ভাইর পরশসহ সহযোগীরা মিলে রফিজা খাতুনকে হত্যার রহস্য বেড়িয়ে আসে।

তিনি আরো জানান, হত্যার মূল পরিকল্পনাকারীসহ বাকি আসামিদের গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলণে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা