সারাদেশ

শিক্ষার্থীরা পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা প্রশাসন কর্তৃক গৃহিত আমার বঙ্গবন্ধু প্রোগ্রামের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বই বিতরণ করা হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মহসীন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, ওসি শেখ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, শিক্ষক লিটন ভক্ত, শিক্ষার্থী পায়েল বালা, হাবিবুল্লাহ শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটির প্রত্যেকটি শব্দই সত্য। তাই শিক্ষার্থীদের সহপাঠের সঙ্গে এই দুটি বই যোগ করা উচিত। আগামী মার্চ মাসে এই বই দুটি পড়ার উপর একটি প্রতিযোগিতার আয়োজন করবো।


সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা