সারাদেশ

আইভীকে প্রধান অতিথি  থাকার আহ্বান  শামীম ওসমানের

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হাত দিয়েছে, হাতুড়িপেটা করেছে আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে তাদের মরণ ঘণ্টা বাজানো হবে। যে দিন থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেয়া হয়েছে সেদিন থেকে হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।

কর্মী সমাবেশে ৯ তারিখের সমাবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আহ্বান জানান শামীম ওসমান।সোমবার (২৮ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার সুরুজ্জামান টাওয়ারে বন্দর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ যখন ঘণ্টা বাজায় সারা বাংলাদেশে তখন ঘণ্টা বাজে। আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে এই ঘণ্টা বাজাবো। এ ঘণ্টার এমন আওয়াজ হবে সেই আওয়াজে ভাস্কর্য বিরোধীদের হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে।

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রাসেল, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা